চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্মশালায় বক্তারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জলবায়ু পরিবর্তন অনেকাংশে দায়ী। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তন রোধে সৌর, বায়ু, পানিকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। জ্বালানির অপচয় রোধ করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তা ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে যোগাযোগের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।উন্নয়ন সংস্থা নওজোয়ানের উদ্যোগে গতকাল শনিবার কারিতাস প্রশিক্ষণকেন্দ্রে জলবায়ু বিষয়ে অর্ধদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সমাপনী পর্বে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক মোশারফ হোসেন ও বন বিভাগের উপপরিচালক নাসিম গোলাম মাওলা। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।