চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এর আয়োজন করে আগ্রাবাদ রেসিডেনশিয়াল এরিয়া সোসিও কালচারাল অ্যাসোসিয়েশন (আরাসকা)। মানববন্ধনে নেতৃত্ব দেন আরাসকার সভাপতি সিরাজুল ইসলাম। এতে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় মহেষ খালের উৎসমুখ সল্টগোলা পয়েন্টে স্লুইসগেট অথবা টাইডাল রেগুলেটরি গেট নির্মাণের দাবি জানানো হয়।