চট্টগ্রামে জশনে জুলুস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শুক্রবার চট্টগ্রামে জশনে জুলুস বের হবে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস বের হবে বলে জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা. জি. আ)। শুক্রবার সকাল আটটায় নগরের ষোলশহর আলমগীর খানকাহ শরিফ থেকে জুলুস বের হয়ে মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান ও কাতালগঞ্জ ঘুরে আলমগীর খানকাহ শরিফে শেষ হবে। এরপর দুপুর ১২টায় ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।