চট্টগ্রামে জাটকা ধরার দায়ে ট্রলারমালিকের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা ধরার দায়ে এফভি মা নামের একটি মাছ ধরার ট্রলারের মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। গতকাল বুধবার সকালে নগরের পতেঙ্গা ১১ নম্বর মেরিন ফিশারিজ সার্ভে অ্যান্ড চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
জানা যায়, মো. জাহাঙ্গীরের মালিকানাধীন ট্রলারটি সমুদ্র থেকে ৭০০ কেজি জাটকা নিয়ে ফিরছিল। এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তারা ট্রলারে অভিযান চালান। দপ্তরের সহকারী পরিচালক অধীর চন্দ্র দাশ এতে নেতৃত্ব দেন। পুলিশের সহযোগিতায় অভিযানে আরও ছিলেন মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিত চ্যাটার্জি ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন।
কামাল উদ্দিন বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত কোনো ধরনের জাটকা ধরা যাবে না। কিন্তু ট্রলারটি ৭০০ কেজি জাটকা ধরে। তাই জাটকা জব্দের পাশাপাশি সামুদ্রিক মৎস্য আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়।