চট্টগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কবিগানের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সানাউল হক। বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল বাশার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ছোটন বড়ুয়া, নতুন বিকাশ চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ দেশে অনেক প্রকৃতি দুর্যোগ হয়ে থাকে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার। যাতে আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি এবং অন্যদের প্রস্তুত থাকতে সচেতন করতে পারি।’