চট্টগ্রামে জাতীয় পার্টির মানববন্ধনে আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয় পার্টি (জাপা)। এই কর্মসূচি থেকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমানো হলে আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন নেতারা। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলের কেন্দ্রীয় ও নগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, আবদুল্লাহ মিয়া, শামসুল আলম, আবছার উদ্দিন, নাছির উদ্দিন ছিদ্দিকী, ছবির আহমেদ প্রমুখ।
সোলায়মান আলম শেঠ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়বে। এতে মানুষের ভোগান্তি আরও বাড়বে। দাম না কমালে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।