চট্টগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ স্লোগানে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসির উদ্দিন মো. হুমায়ুন, বিএফডিসির মহাব্যবস্থাপক কমান্ডার ইফতেখার হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের পরিচালক মো. শাহাদাত হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল বাশার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মৎস্যজীবী, ব্যবসায়ী, হ্যাচারি মালিক, এনজিও কর্মীদের নিয়ে শোভাযাত্রা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরপর অতিথিরা হালদা নদীর সাত্তারঘাটে হালদার রেণু থেকে উৎপাদিত রুই মাছ অবমুক্ত করেন।