চট্টগ্রামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনে গতকাল মঙ্গলবার কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ‘বেআইনিভাবে’ অভিযোগ গঠনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কফিল উদ্দিন, আবদুস সাত্তার, এনামুল হক, হায়দার সোলেমান, শফিউল মোরশেদ চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম, আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।