চট্টগ্রামে জানুয়ারি নাগাদ গ্যাস সরবরাহ ১০০ মিলিয়ন ঘনফুট বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী জানুয়ারি নাগাদ গ্যাসের সরবরাহ পর্যায়ক্রমে ১০০ মিলিয়ন ঘনফুট বাড়বে। গতকাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় এ তথ্য জানান পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) মোল্লা মো. মোবিরুল হোসেন।চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যা এবং শিল্প খাতের বিপর্যয় নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মো. অহীদ সিরাজ চৌধুরী, শফি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।