চট্টগ্রামে জামায়াতের সংগঠক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকা থেকে জামায়াতের এক সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে রমজান আলী (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রমজান মাদারবাড়ীর কামাল গেট এলাকার বাসিন্দা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী জানান, রমজান জামায়াতের একজন শীর্ষ পর্যায়ের সংগঠক। তিনি জামায়াতকে টাকা দিয়ে সহযোগিতা করে থাকেন বলে অভিযোগ রয়েছে।