চট্টগ্রামে জামায়াত ও শিবিরের ১৩ কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের গ্রেপ্তার হওয়া ১৩ কর্মী-সমর্থকের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নগরের মুরাদপুরে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের ক্যাডাররা। ওই দিন তাঁরা বিপুলসংখ্যক গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ জামায়াত দলীয় সাংসদ ও নগর আমির শামসুল ইসলামসহ ১১৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথম দফায় ৩৪ জনকে রিমান্ডে নেয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুরাদপুরের হামলার ঘটনায় জামায়াত-শিবিরের আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আমরা প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছিলাম। আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’