চট্টগ্রামে জামায়াত কর্মীর রিমান্ড নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিউল হোসেন নামের জামায়াতে ইসলামীর এক কর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। গতকাল রোববার রিমান্ড আবেদন শুনানির সময় তদন্ত কর্মকর্তা হাজির না হওয়ায় আদালত ওই আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।যদিও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে এর আগে আদালত রবিউলের জামিন শুনানির আদেশ দিয়েছিলেন। পরপর দুই দিন তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম অনুপস্থিত থাকায় গতকাল আদালত বিষয়টি নিষ্পত্তি করেন।২০ অক্টোবর রবিউল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি গুরুতর অসুস্থ বলে জানা গেছে। তাঁকে গত ১৯ সেপ্টেম্বরের ঘটনায় গ্রেপ্তার করা হয়। ওই দিন নগরের মুরাদপুর এলাকায় জামায়াত-শিবিরের আকস্মিক হামলায় পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।১৯ সেপ্টেম্বর মুরাদপুরে কয়েকটি গাড়িও ভাঙচুর করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এ ঘটনায় জামায়াতের সাংসদ ও নগর আমির শামসুল ইসলাম ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১১৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে পুলিশ।