চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ সড়ক থেকে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে আহমেদুল হক নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
আহমেদুল পশ্চিম বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমির। তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতাজনিত অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, বেলা একটার দিকে সৈয়দ শাহ সড়কে জামায়াত ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা নাশকতার চেষ্টা চালায়।