চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জামায়াত নেতা আবদুল হান্নানকে গত বুধবার গভীর রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরের চকবাজার থানা জামায়াতের আমির।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, আবদুল হান্নানের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও নাশকতার তিনটি মামলা রয়েছে বাকলিয়া থানায়। নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।