চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পুলিশ নুরুল আলম নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় একটি পেট্রলপাম্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতের পাহাড়তলী থানার আমির বলে পুলিশ জানায়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার নুরুল আলম প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। জানা গেছে, পাহাড়তলী থানার উপপরিদর্শক সাব্বির রহমান ও সহকারী উপপরিদর্শক সুরেশের নেতৃত্বে অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।সাব্বির প্রথম আলোকে জানান, জামায়াতের আমির নুরুল আলম একটি ব্যবসায়িক প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওই মামলায় তাঁকে দুই হাজার টাকা জরিমানাও করেন আদালত।