চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর নেতা শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরের বাদুরতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাত সাড়ে সাতটার দিকে নগরের বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বাসার সামনে থেকে হেলালীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের কয়েকটি থানায় একাধিক অভিযোগ আছে।