চট্টগ্রামে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন দিদার মার্কেট এলাকা থেকে দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে কোতোয়ালি থানার পুলিশ নগদ ১৭ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস থেকে তাঁদের গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. নূরুল্লাহসহ পাঁচজনকে চট্টগ্রাম শহরে ঢোকার সময় গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, তাঁরা পোশাক কারখানায় নাশকতা সৃষ্টির জন্য চট্টগ্রামে এসেছিলেন।