চট্টগ্রামে জামায়াতের আকস্মিক মিছিল ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষের পর গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের চকবাজারে মিছিল বের করার চেষ্টা করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের দুটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের কর্মীরা চকবাজারের কাপাসগোলা সড়কে বিকেল পাঁচটার দিকে আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। জামায়াতের কর্মীরাও পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন।