চট্টগ্রামে জামায়াতের দুই নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা-মামলায় গত বৃহস্পতিবার আটক করা চট্টগ্রাম নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন হচ্ছেন জামায়াতের ফটোগ্রাফার আখতার হোসেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে হাজিরের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কাল রোববার তাঁদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মোহাম্মদ উল্লাহ ওই মামলার এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনেরই সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রোববার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।’