চট্টগ্রামে জামায়াতের নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালতে মামলা করা হয়েছে। মামলাটি করেন মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য কেতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, মামলায় সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকির কথা উল্লেখ করে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমানের আদালতে তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।৪ আগস্ট রাজধানীতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠনের আলোচনা সভায় জামায়াতের নেতা তাহের বলেছিলেন, ‘আমরা শক্তি সঞ্চয় করছি। আমরা মরে যাইনি। ফোর্স রেডি আছে। আর যথা সময়ে সরকারের যথাযথ ব্যক্তিদের বিরুদ্ধে এ রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে।’