চট্টগ্রামে জামিন পেলেন হুজির আরেক সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) সদস্য আবদুল্লাহ আল আমিন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গত শুক্রবার হুজির আরেক সদস্য মাহফুজুর রহমান জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. জাহেদুল আলম বলেন, রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরকদ্রব্য আইনে করা দুই মামলায় হুজি সদস্য আবদুল্লাহ আল আমিন জামিন পান। গত সোমবার সন্ধ্যায় জামিননামা কারাগারে আসে। জামিননামা যাচাইবাছাই করে মঙ্গলবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গোদারপাড় এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে মাহফুজুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় উসকানিমূলক বই, গন্ধক, বারুদ, তারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় র্যা ব-৭-এর তৎকালীন উপসহকারী পরিচালক আইয়ুব আলী রাউজান থানায় দুটি মামলা করেন।