চট্টগ্রামে জামিনে মুক্ত জামায়াত নেতা জাফর সাদেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে গত ১২ জুন মুক্তি পেলেও কারাফটক থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে সাতকানিয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানা ও সাতকানিয়া থানায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ দ্রুত বিচার আইনে ১১টি মামলা রয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেছার আলম প্রথম আলোকে জানান, আদালত থেকে জামিননামা পাওয়ার পর জামায়াত নেতা জাফর সাদেকের মুক্তির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। তাদের কাছ থেকে কোনো অনাপত্তি পাওয়ায় মুক্তি দেওয়া হয়।