চট্টগ্রামে জামিনে মুক্তি পেলেন জেএমবির সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জামিনে মুক্তি পেয়েছেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য।
আবদুল হাফিজ নামের ওই জেএমবি সদস্য গতকাল বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় জেএমবির সদস্য আবদুল হাফিজের বিরুদ্ধে নগরের কোতোয়ালি ও বান্দরবান থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। এর মধ্যে কোতোয়ালি থানার মামলায় তাঁর ১০ বছরের সাজা শেষ হয় গত মঙ্গলবার। বান্দরবান থানার মামলাটি বিচারাধীন। ওই মামলায় তিনি জামিনে আছেন। একটি মামলায় জামিনে থাকায় এবং অপরটিতে সাজা শেষ হওয়ায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।