চট্টগ্রামে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানাধীন ফোরস্টার সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম এস এম হাসান মিয়া (৪৮)। তিনি সাতকানিয়া থানার দক্ষিণ ডেমশার মৃত আসহাব মিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হাসানের কাছ থেকে ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান দীর্ঘ দিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।