চট্টগ্রামে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে গতকাল শনিবার রাতে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ফরহাদ হোসেন (১৯)। তিনি মিরসরাইয়ের তেমুহানি এলাকার মো. আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটায় বাদামতলী মোড়ের চায়ের দোকানের সামনে থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল টাকার প্রতিটি এক হাজার টাকার নোট।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘ফরহাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা নগরের আরও কয়েকটি জায়গায় অভিযানে নামছি।’