চট্টগ্রামে জাল নোটসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ওয়াসার মোড় থেকে গতকাল শনিবার সকালে জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন অঙ্কের জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, তাঁরা জাল নোট চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম ওরফে রাজু দত্ত (৩৮) ও মো. ফোরকান (৩০)। প্রথমজনের বাড়ি ঝালকাঠি। ফোরকান চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকার বাসিন্দা। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বলেন, এই দুজন জাল নোট তৈরির সঙ্গে যুক্ত। তাঁরা পশুর হাটে এসব নোট সরবরাহ করার পরিকল্পনা করেছিলেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে খুলশী থানায় মামলা হয়েছে বলে ওমর ফারুক জানান।