চট্টগ্রামে জাসদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় প্রেসক্লাব ভবনের সামনে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মানববন্ধন করেছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল চট্টগ্রাম মহানগর শাখা কর্নেল তাহেরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ মানববন্ধন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

জাসদ মহানগর শাখার সভাপতি আবুবকরের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ন্যাপ নেতা মৃদুল গুপ্ত দাশ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক তৈয়ুবুর রহামান, সহসভাপতি ইন্দু নন্দন দত্ত, মহানগর সহসভপাতি হায়দার আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।