চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে একটি জাহাজ ভাঙা কারখানায় অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার সরঞ্জাম পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে এস এল স্টিল নামের জাহাজ ভাঙা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার নয়টার দিকে উপজেলার মাদামবিবিরহাটের মো. লোকমানের মালিকানাধীন এস এল স্টিল কারখানায় একটি পুরোনো জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।