চট্টগ্রামে জাহাজভাঙা শ্রমিকদের আদালত এলাকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশ থেকে ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাহাজভাঙা শিল্পের শ্রমিকেরা গতকাল সোমবার চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে ওই সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। আদালত ভবনের একটি কক্ষে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড থেকে প্রায় ৩৫টি ট্রাকে করে শ্রমিকেরা আদালত এলাকায় আসেন।