চট্টগ্রামে জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কর্ণফুলীর শিকলবাহা ওশান ডকইয়ার্ডের পাশে ভাসমান দেশ-১ নামের জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. রাশেদ (২১), মো. মাসুম (২৩) ও আমজাদ। রাশেদ নোয়াখালীর ও মাসুম কুমিল্লার বাসিন্দা। আহত হয়েছেন মো. কামরুল ইসলাম। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, জাহাজটি তেল পরিবহনের কাজে ব্যবহার করা হতো। ওই জাহাজে কাজ করার সময় বিস্ফোরণে তিনজন মারা যান। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।