চট্টগ্রামে জাহাজের যন্ত্রাংশ তৈরির কারখানা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করতে স্ক্যান মেশিনারি বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের কর্ণফুলীর ইছাগড়ে নতুন কারখানা চালু করেছে।গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এই কারখানার উদ্বোধন করেন। উদ্বোধীন অনুষ্ঠানে বলা হয়, এই উদ্যোগের ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সেভ্নড অলিং, স্ক্যান মেশিনারির ব্যবস্থাপনা পরিচালক লারস জেনসেন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান ও স্ক্যান মেশিনারির পরিচালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।