চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-রবি জিপিএ-৫ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৬ আগস্ট চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড এমিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার বেলা দুইটা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চেরাগী পাহাড়ের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে এই নিবন্ধন চলছে। নিবন্ধনের প্রথম দিনে কৃতী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। বৃষ্টি উপেক্ষা করে সারিবদ্ধভাবে ছাত্রছাত্রীরা তাদের নাম নিবন্ধন করে। প্রথম দিনে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী নিবন্ধন করে। আজ শনিবার ও কাল রোববার নিবন্ধন কার্যক্রম চলবে। প্রথম আলো বন্ধুসভা এই নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করছে।