চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) অবস্থিত সিং স্যাং শু লিমিটেড নামের বিদেশি জুতা তৈরির একটি কারখানায় আজ শনিবার আগুন লেগেছে। বেলা পৌনে একটার দিকে কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন, বন্দর ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো যায়নি।

তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।