চট্টগ্রামে জেএমবির পাঁচ সদস্যের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় জেএমবির পাঁচ সদস্যের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন বুলবুল আহমেদ, মিনহাজুল ইসলাম, মো. নুরুন্নবী, শাহজাহান কাজল ও মাহবুবুর রহমান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নগরের সদরঘাট থানা এলাকায় গত বছরের ২৩ সেপ্টেম্বর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় জেএমবির দুই সদস্য ও একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাসহ তিনজন নিহত হন। একই বছরের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ বুলবুল আহমেদসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাঁচ ব্যক্তি জেএমবির তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় সদরঘাট থানায় করা মামলায় জেএমবির পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ। আদালত শুনানি শেষে প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।