চট্টগ্রামে জেলেপাড়ার ৩৬ ঘর পুড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলেপাড়ায় আগুনে পুড়ে গেছে ৩৬টি কাঁচা বসতঘর ও চারটি দোকান। গতকাল মঙ্গলবার দুপুরে আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলেপাড়ার আবুল কালাম সওদাগর বাড়ি এলাকার রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে জেলেপাড়ার ৩৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এ সময় চারটি দোকানও পুড়ে যায়। দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।