চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের একটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করেছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কে সি দে সড়কে অবস্থিত লাবু বড়ুয়ার মালিকানাধীন দ্বিতল এই ভবন অপসারণ করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ভবন অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। আর দ্রুততম সময়ের মধ্যে এসব ভবন উচ্ছেদ করা হবে।গতকাল দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় বিকেল পাঁচটায়। এতে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।