চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে প্রথম আলোকে জানান, আগুনের সূত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। তিনি আরও জানান, ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে পাশাপাশি ১০টি গোডাউন ছিল, সব কটি ঝুট গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এর মধ্যে চারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডাম্পিং শেষ হতে সময় লাগবে।

তৈয়বুল আলম ট্রেডার্স নামের একটি গুদামের মালিক মো. ইসমাইল বলেন, ‘কীভাবে আগুন লেগেছে বলতে পারি না।’