চট্টগ্রামে ঝোড়ো বাতাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল। টানা বর্ষণের সঙ্গে েঝাড়ো বাতাসের প্রভাবে রাস্তার পাশে গাছের ডালপালা ভেঙে পড়ায় এবং দেয়ালধসের কারণে এসব সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণের সঙ্গে েঝাড়ো বাতাসের দাপটে নগরের বাকলিয়া, হালিশহর, রামপুর, খুলশী, পাহাড়তলী, আগ্রাবাদ, লালখান বাজার, জামালখান, নাসিরাবাদ, পাঁচলাইশ প্রভৃতি এলাকায় রাস্তার পাশে গাছের ডালপালা ভেঙে পড়ে। কোনো কোনো এলাকায় দেয়ালধসের ঘটনাও ঘটে। এসব এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে গতকাল ভোর চারটা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেলা দুইটা নাগাদ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের (বিতরণ দক্ষিণাঞ্চল) জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, রাতে গাছপালা ভেঙে পড়ায় এবং কোথাও কোথাও দেয়ালধসের কারণে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছপালা এবং কোথাও কোথাও পানিতে ডুবে যাওয়া বৈদ্যুতিক মিটার সরিয়ে নিতে সময় লেগেছে। তাই পুনরায় সংযোগ দিতে দেরি হয়েছে।