চট্টগ্রামে টিআইবির ৩ কর্মকর্তার মামলার শুনানি ২০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার শুনানির দিন ২০ জানুয়ারি ধার্য করা হয়েছে। তাঁদের আইনজীবীদের সময় প্রার্থনার আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। টিআইবির তিন কর্মকর্তার গতকাল আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল।প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশকে ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। এ নিয়ে পরদিন প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। চট্টগ্রামের দুই আইনজীবী ২৬ ডিসেম্বর টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো মো. ওয়াহিদ আলমের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান ওই দিন তিন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।গতকাল টিআইবির তিন কর্মকর্তা আদালতে হাজির না হয়ে তাঁদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। আদালত তা গ্রহণ করে ২০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।