চট্টগ্রামে টিকিট কালোবাজারির হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট কালোবাজারির অন্যতম হোতা বোরহান উদ্দীনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। এ সময় তাঁর কাছে ১৯ আসনের নয়টি আন্তনগর ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত টিকিট ও টিকিট বিক্রির নগদ ৪২ হাজার টাকা পাওয়া যায়।
বোরহানের (৩৫) গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তিন বছর ধরে তিনি চট্টগ্রাম স্টেশনে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বলে রেল পুলিশকে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, বোরহানের বিরুদ্ধে টিকিট কালোবাজারির আরও পাঁচটি মামলা রয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম নতুন স্টেশনে আন্তনগর ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ১৯ আসনের টিকিট ও টিকিট বিক্রির ৪২ হাজার টাকা পাওয়া গেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম স্টেশনসংলগ্ন সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার একটি বাসায় থাকতেন বোরহান।