চট্টগ্রামে টেম্পো লরি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা এলাকায় টেম্পো ও লরির সংঘর্ষে গতকাল শুক্রবার সকালে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী একটি টেম্পোর সঙ্গে লরির সংঘর্ষ হলে টেম্পোতে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত যাত্রীদের পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগম ও ছবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ২৮ বছর বয়সী অপর যুবকের পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিদের মধ্যে রফিক, সুমি আক্তার, শহীদ, আশিষ পাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে।