চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় রাস্তা পার হওয়ার সময় টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হয়ে নুরুল করিম (২৫) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্র জানায়, নুরুল করিম সরকারি হাজি মুহাম্মদ মুহসীন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলের নুরুল ইসলামের ছেলে। নুরুল ইসলাম পরিবার নিয়ে নগরের বাকলিয়া এলাকায় বসবাস করছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রথম আলোকে জানান, গতকাল বেলা দেড়টার দিকে নগরের জামালখান এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পো নুরুলকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।