চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় দুই পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির একটি টেম্পোর ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন সালেহ আহমেদ (৪০) ও জীবন চন্দ্র বর্মণ (৩০)।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, গতকাল সকাল সাতটার দিকে আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে দ্রুতগতির একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পথচারীর ওপর পড়ে। এতে সালেহ আহমেদ ও জীবন চন্দ্র গুরুতর আহত হন। অন্য পথচারীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটায় সালেহ আহমেদ ও দুপুর ১২টার দিকে জীবন চন্দ্র মারা যান।
এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। টেম্পোচালককে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সালেহ আহমেদের বাড়ি পাহাড়তলীর আবদুল লতিফ সড়কে। তাঁর বাবার নাম জালাল আহমেদ। জীবন চন্দ্র রংপুরের মৃত কিশোর চন্দ্র বর্মণের ছেলে।