চট্টগ্রামে টেম্পো উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন ফুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এক পথচারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে টেম্পো উল্টে চালক ও সহকারী নিহত হন। গতকাল বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন টেম্পোচালক মো. মাসুদ (২০) ও সহকারী আবদুল কাদের ওরফে রাহাত (১৫)। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে সিএনজিচালিত টেম্পোটি চালিয়ে ফুলতলা থেকে শাকপুরার দিকে যাচ্ছিলেন মাসুদ। এ সময় টেম্পোটিতে কোনো যাত্রী ছিল না। রায়খালী সেতু এলাকায় পৌঁছালে সড়কের মাঝখানে একজন মাছ বিক্রেতা এসে পড়েন। এ সময় কড়া ব্রেক করলে টেম্পোটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মারা যান।’