চট্টগ্রামে টেম্পোচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে টেম্পোচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাহাড়তলীর বারকোয়ার্টার এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহত শিশুর নাম ইস্মিতা (৫)। সে পাহাড়তলী বারকোয়ার্টার এলাকার জামাল উদ্দিনের মেয়ে। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর চিকি ৎ সক তাকে মৃত ঘোষণা করেন।ডবলমুরিং থানার উপপরিদর্শক ফজলুল আজিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক টেম্পোটি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।