চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হামজারবাগের আতুরার ডিপো এলাকায় টেম্পোর ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মেজবাউল আবছার (১৪)। সে নাসিরাবাদ সরকারি হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, আবছার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অক্সিজেন থেকে আসা টেম্পোটি বেপরোয়াভাবে মোড় ঘোরানোর সময় আবছারকে ধাক্কা দেয়। পরে সেটি উল্টে গিয়ে আবছারের গায়ের ওপর পড়ে। আবছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচলাই থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে টেম্পো আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।