চট্টগ্রামে ট্রাইব্যুনালের তদন্তদলের ডালিম হোটেল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তদল গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের কাটা পাহাড়ের ডালিম ভবন নির্যাতন ক্যাম্প পরিদর্শন করেছে। এর আগে গত সেপ্টেম্বরে তদন্তদল প্রথম ডালিম হোটেলে গিয়েছিল।গতকাল সকাল ১০টার দিকে তদন্তদল ডালিম ভবনে যায়। একাত্তরে জামায়াতের নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলীসহ তৎকালীন আলবদর বাহিনীর ‘নির্যাতনকেন্দ্র’ হিসেবে এটি ব্যবহূত হতো বলে অভিযোগ রয়েছে।তদন্তদলের প্রধান সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একাত্তর সালে ডালিম ভবন নির্যাতনকেন্দ্র ছিল বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ ও আলামত ট্রাইব্যুনালের হাতে আছে। এ কারণে তদন্তের অংশ হিসেবে ডালিম ভবন পরিদর্শন করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’নগরের পুরোনো টেলিগ্রাফ রোডে জমিদার শ্রী রঞ্জন নাথের মালিকানাধীন মহামায়া ভবনটি একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর দখল করে নেয় তৎকালীন ইসলামী ছাত্রসংঘ ও আলবদর বাহিনীর নেতারা। পরে এটিকে নির্যাতনকেন্দ্র বানানো হয়। নাম দেওয়া হয় ডালিম ভবন। এটা ডালিম হোটেল নামেও পরিচিতি পায়।এর আগে মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের তদন্তদলের সদস্যরা বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবন গুডস হিল পরিদর্শন করেন।