প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ১৩ সদস্যের তদন্ত দল পাঁচ দিন তদন্ত শেষে গতকাল সোমবার চট্টগ্রাম ত্যাগ করেছে।জানা গেছে, চট্টগ্রামে অবস্থানকালে তদন্ত কমিটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিভিন্ন অপরাধ তদন্ত করে। এ ছাড়া দলটি নগরের রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় বিভিন্ন জনের সাক্ষ্য ও বক্তব্য নেয়।তদন্ত দলের সদস্যরা গত ২৮ জুন রাতে চট্টগ্রাম আসেন। পরদিন থেকে তাঁরা কাজ শুরু করেন। তদন্ত দলের সদস্য পরিদর্শক মো. আবদুল্লাহ জানান, তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন স্থানে গিয়ে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও সাক্ষাৎকার নিয়েছেন।