চট্টগ্রামে ট্রাক খাদে দুই শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কালুরঘাট থেকে বালু বোঝাই করে অক্সিজেনের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন মো. হারুন (৪০) ও সোবাহান মিয়া (৪২)। তাঁদের বাড়ি যথাক্রমে কুমিল্লা ও পিরোজপুরে।চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আতিকুল ইসলাম জানান, রাতে বালু বোঝাই করে যাওয়ার পথে অনন্যা আবাসিক এলাকায় একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা দুই শ্রমিক বালু ও ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।