চট্টগ্রামে ট্রাক থেকে পড়ে সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মাঝিরঘাট এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে মো. লিটন (২৫) নামে ওই ট্রাকের সহকারী নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত লিটন বগুড়ার সারিয়াকন্দি থানার উত্তর বিবিরপাড় এলাকার জনৈক নূরুল ইসলামের ছেলে।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) রেহেনা আক্তার বলেন, পণ্যবোঝাই করে যাওয়ার সময় ট্রাকের ওপর বসে থাকা লিটন ছিটকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।